

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের রঙ মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে এক আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আইসক্রিম। বাজারজাত করার উদ্দেশ্যে ভিন্ন মোড়ক ব্যবহার করা হচ্ছে। বিএসটিআই এর অনুমোদন না থাকায় অবৈধভাবে চালু রাখা হয়েছে ফ্যাক্টরি। এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শুধুমাত্র দুধ দিয়ে আইসক্রিম তৈরি ও দ্রুত বিএসটিআই অনুমোদনের আবেদনের করার সর্তে ফ্যাক্টরি চালু রাখার সুযোগ দেয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, বিএসটিআই অনুমোদনের আবেদন করতে হলে ফ্যাক্টরি চালু রেখে দুধ দিয়ে আইসক্রিম তৈরি করতে হবে। তারা বিএসটিআই অনুমোদনের সুযোগ চাওয়ায় প্রাথমিকভাবে আর্থিক জরিমানা করা হয়েছে। পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর ফ্যাক্টরিতে মজুতকৃত আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
একই দিনে শিবচর পৌর বাজারের তাকয়া শখের দোকানে অভিযান চালিয়ে পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা