

রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের শ্রীকৃষ্টপুর গ্রামের পদ্মবিল মাঠে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে একটি টিউবয়েল বসানো হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর টিউবয়েলটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি ও বিশিষ্ট সমাজ সেবক মো. রিপন হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, আশিক আহমেদ, আরাফাত হোসেন, রুহুল আমিন, রফিক প্রমুখ।
মাঠে থাকা কৃষক বলেন, আমাদের মাঠের আশে পাশে বিশুদ্ধ পানির কোনো ব্যাবস্থা নেই। আরাম ফাউন্ডেশনের উদ্যোগে টিউবয়েলটি বসিয়ে আমাদের মাঠে থাকা কৃষকদের অনেক উপকার হয়েছে। আমরা আমাদের প্রয়োজনে বিশুদ্ধ পানি পান করতে পারব।
এমন কাজে এলাকাবাসী ও সাধারণ জনগন সাধুবাদ জানায়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা