
আবু জিহাদ, আমতলী (বরগুনা): আমতলীতে শিশুর কল্যাণে ৪ হাজার নিবন্ধিত শিশুর মধ্যে মাটির ব্যাংকে সঞ্চয় কার্যক্রম শুরু হয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এনএসএস আমতলী উপজেলার ৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হাজার নিবন্ধিত শিশুরা সঞ্চয়ের জন্য মাটির ব্যাংক কিনেছে । আরসি শিশুর পরিবার এভাবে জমানো অর্থ শিশুদের কল্যানে ব্যবহার করবে। আরসি শিশু পরিবার, ভিডিসি সদস্য, ইয়ুথ ও চাইল্ড ফোরামের সদস্যরা যৌথভাবে এ ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা বলেন, গ্রামীণ সমাজে মাটির ব্যাংকের ব্যবহার একটি অর্থবহ ও বহুমাত্রিক উদ্যোগ। এটি কেবল সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যম নয়, বরং গ্রামীণ অর্থনীতি, মৃৎশিল্প এবং ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি সামাজিক প্রক্রিয়া। মাটির ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষ যেমন অল্প অল্প করে সঞ্চয় করতে শেখে, তেমনি সেই সঞ্চয় তাদের আর্থিক নিরাপত্তা ও আত্মনির্ভরতার ভিত্তি তৈরী করে।
একই সঙ্গে মাটির ব্যাংক স্থানীয় মৃৎশিল্পকে টিকিয়ে রাখে এবং প্রসারিত করে। গ্রামের কুমারদের তৈরি মাটির ব্যাংক ক্ষুদ্র অর্থনৈতিক উদ্যোগের একটি বাস্তব উদাহরণ যা ঐতিহ্যবাহী শিল্পকে নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত করে ও জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় প্লাস্টিকের ব্যবহার কমায়।
এভাবেই মাটির ব্যাংক এ অঞ্চলের শিশুদের মধ্যে সঞ্চয়ী মনোভাব বৃদ্ধি, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকাসহ শিশুদের কল্যাণে মাটির ব্যাংকের সঞ্চিত অর্থ একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই সাধারণ মানুষের বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা