

কৌশিক চৌধুরী, হিলি : কয়েক দিনের ব্যবধানে হিলির পাইকারি বাজারে আবারো বেড়েছে কাঁচা মরিচের দাম। ব্যবসায়ীরা বলছেন, তীব্র তাপদাহ সেই সাথে দীর্ঘ দিন বৃষ্টি না হওয়ায় কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে উৎপাদন ব্যাহত হয়েছে। এতে সরবরাহ কমে দাম বৃদ্ধি পেয়েছে। তাই দাম সহনীয় রাখতে ভারত থেকে আমদানির দরকার বলেন ব্যবসায়ীরা।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা এনামুল হক বলেন, কয়েকদিন আগে বাজারে কাঁচা মরিচ দাম সহনীয় পর্যায়ে ছিলো। এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য ছিলো। দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। এতে করে বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। প্রতি কেজিতে কাঁচা মরিচের দাম প্রকার ভেদে বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা।
আরেক জন ক্রেতা আব্দুল মালেক বলেন, কোরবানি ঈদের আগে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। কয়েক দিন আগে কাঁচা মরিচের কেজি ২০ থেকে ৩০ টাকা ছিলো। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য ছিলো। সেই মরিচ আজকের বাজার বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। এতো দাম বারায় সাধারণ মানুষদের গুণতে হচ্ছে বাড়তি টাকা, পড়তে হচ্ছে বিপাকে।
হিলি বাজারের ব্যবসায়ী শাকিল হোসেন বলেন, তীব্র তাপদাহের কারনণ কাঁচা মরিচের গাছ মরে যাওয়ায় উৎপাদন কমে গেছে। এবং কৃষকের কাছে তেমন একটা মরিচ না থাকায় দামটা বাড়ছে। আগে প্রতিকেজি কাঁচা মরিচ ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। এদিকে খুচরা বাজারে ১২০ কেজি দরে বিক্রি হচ্ছে। মরিচের দাম বাড়ার কারনে বিক্রিও অনেকটা কমেছে। যেখানে মানুষ হাফ কেজি করে কাঁচা মরিচ কিনেছে এখন দাম বাড়ায় সেখানে এক পোয়া করে নিচ্ছে।
এদিকে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা আনোয়ার হোসেন বিনা বলেন, তাপদাহের কারণে উত্তর অঞ্চলে মরিচ গাছ মরে গেছে। যার কারণে উৎপাদন কম হয়েছে। এদিকে কাঁচা মরিচের বাজারে দাম ঊর্ধ্বমূখী হয়ে উঠতে শুরু করেছে। বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করতে হবে। এদিকে ব্যবসায়ীদের পক্ষে থেকে ইতোমধ্যে আইপি (ইমপোর্ট পারমিট) এর জন্য আবেদন দেওয়া হয়েছে। আইপি দিলে আমদানি শুরু হবে। সেই সাথে দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা