

তানভীর হাসান তৌফিক, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা আক্তার শারমিন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সহ বীর মুক্তিযোদ্ধা, বিশেষ ব্যাক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আগত অতিথিবৃন্দ ডিজিটাল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা