

জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন বিভাগের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে বটতলায় এ উৎসব শুরু হয়।
বিভাগের সভাপতি লুৎফুর রহমানের তত্ত্বাবধানে পিঠা উৎসব পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান।
বিভাগটির প্রথমবর্ষ থেকে মাস্টার্সের শিক্ষার্থীরা এ পিঠা উৎসবের আয়োজন করে। তারা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে স্টলে প্রদর্শন করে। পিঠার মধ্যে রয়েছে বকুল পিঠা, হৃদয় হরণ পিঠা, ফুল পিঠা, ফুলঝুড়ি, সন্দেশের পাটিসাপটা, পুলি পিঠা, শাহী টুকরা, চূষি পিঠা, ভাঙ্গপুুলি ও প্যারাহীন পাটিসাপটা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা