
পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: রাজশাহী নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে দুটি বিদেশি পিস্তল,চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫,রাজশাহী।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী বাসটিতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসায়।
এ সময় সৌদিয়া পরিবহনের বাসটির মালামাল রাখার বক্স তল্লাশি করে একটি ফলের কার্টনের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল,চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
বাসের যাত্রীদের ভাষ্য অনুযায়ী,চেকপোস্টের বিষয়ে জানতে পেরে বাসটি সেখানে পৌঁছানোর আগেই এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যান। বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায়,ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসটিতে উঠেছিলেন।
এসআরবি জানায়, তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় জানতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
উদ্ধার করা অস্ত্র,গুলি ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা