

মো. রাসেল মিয়া, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০ কেজি গাঁজাসহ একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কসবা থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে সকালে উপজেলার পৌর শহরের শাহপুর পশ্চিম পাড়া সরকার বাড়ি কবরস্থানে এলাকা থেকে মাদক জব্দ করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেনের নির্দেশে এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. আনিসুর রহমান, এএসআই মাসুম রানা, এএসআই মাসুদ সরকার কসবা থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলকালে পৌর শহরের কসবা টু চৌমুহনী এলাকার একটি সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ৪টি বস্তায় ৪০ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কসবায় থানায় পলাতক তিনজন মাদক কারবারি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা