
কাইয়ুম মাহমুদ, সিরাজগঞ্জ: নিজেকে আফজাল নগর দরবার শরীফের খাদেম দাবী করে প্রয়াত পীর সাহেবের ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কাটাখালি বাজারের আফজাল নগর দরবার শরীফ পাঙ্গনে এ সংবাদ সম্মেলন করেন দরবার শরীফের পীর প্রায়ত মুফতি গোলাম আম্বীয়ার বড় ছেলে শানে খোদা ওরফো মামুন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শানে খোদা ওরফো মামুনের বক্তব্যে বলেন, মুফতি আফজাল নগর দরবার শরীফের পীর আমার বাবা আমার বাবা জীবিত থাকা অবস্থায় দরবার শরীফের মাজার মসজিদের মাকেট প্রতিষ্ঠা করে। তিনি মারা যাওয়ার প্রায় তিন বছর পর এলাকার লম্পট চরিত্রহীন আব্দুল আলীম আমাদের সম্পত্তি গ্রাস করার জন্য আমার মা কাজল রেখাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাদের ঘরে থাকা নগদ ২০ লক্ষ্য টাকা ও ২০ ভড়ি সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায়।
পরে জানতে পারি লম্পট বালু দস্যু আলিম আমার মাকে বিয়ে করেছে।
বিয়ে করার পর থেকে আমার বাবার সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করছে। এবং নিজেকে আমার বাবার দরবারের খাদেম দাবি করেছেন।
সেই পরিকল্পনাকে বাস্তবতায়ন করার জন্য বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি ও তার নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাচ্ছে ও হুমকি দামকি দিয়ে আসছেন। আমার বাবা জীবিত থাকা অবস্থায় দরবারের খাদেম হিসাবে আমার ছোট ভাই কুদরতউল্লাকে খাদেম হিসাবে ওসিয়ত করে গিয়েছেন।
এদিকে আব্দুল আলিম আমাদের পরিবারের ৮জনকে উদ্দেশ্য মূল্যক ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। এ অবস্থায় আমি আপনাদের মাধ্যমে বিভিন্ন সংবাদ পত্রে আমার নামে মিথ্যা মামলা ও হয়রানি থেকে বাঁচতে ও আমার বাবার সম্পত্তি রক্ষাতে এবং আমাদের জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে আমি এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর চাচতো ভাই, বেল্লা হোসেন, রিপন শেখ, গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরুব্বি, মুরুব্বি আব্দুল হাইসহ মাজারের ভক্তবিন্দগন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা