

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা নগরীর চকবাজারে গুড়া মরিচে রং মিশিয়ে বিক্রি করায় মেসার্স আল্লাহর দান টি হাউজকে ১ লক্ষ টাকা জরিমানা এবং ১ হাজার ১২৫ কেজি রং মিশ্রিত গুড়া মরিচ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) সকালে কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ক্যাবের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে এবং জব্দকৃত পণ্য ধ্বংসের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা