

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলায় এ বছর আমন ধানে ভরে উঠেছে কৃষকের ধানের গোলা। এ বছর ধানের ফলন ভাল হয়েছে।
কুষ্টিয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে চলতি মৌসুমে ৮৮ হাজার ৯১৯ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছিল। যা থেকে ৩ লাখ ১৬ হাজার ৫৫১ টন চাল উৎপাদন হবে। তবে সার, কীটনাশক ও তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ধান চাষে উৎপাদন খরচ বেড়েছে।
প্রতি বিঘা জমিতে ৮ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা খরচ হয়েছে। ফলন হচ্ছে বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ। কোন ক্ষেত্রে আরও বেশি। কৃষকরা খুশি হলেও ধানের দাম বৃদ্ধির দাবি কৃষক জিনারুল ইসলামসহ এলাকার সকল কৃষকদের। নতুন ধানের মৌ-মৌ গন্ধে কৃষকের গোলা ভরে উঠেছে।
কৃষাণীরা ব্যস্ত এখন নবান্ন উৎসবে। আয়োজন করা হচ্ছে নানা রকম পিঠা-পুলি। পিঠা-পুলির ঘ্রাণে শিশু-কিশোরও আনন্দে উচ্ছ্বসিত।
কৃষকদের মধ্যে ধানের উন্নতজাত সরবরাহ, প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান করায় কৃষকরা লাভবান হবেন বলে জানিয়েছেন দৌলতপুর কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হায়াত মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা