
যায়যায়কাল প্রতিবেদক: এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি
এদিকে, এ বছর ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে, যার সংখ্যা গত বছর ছিল ৩৪৫টি।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ১৮১ প্রতিষ্ঠান, মাদ্রাসা বোর্ডের ৫৫ ও কারিগরি বোর্ডের ৫৭ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।
সাধারণ বোর্ডের মধ্যে দিনাজপুর বোর্ডে সর্বোচ্চ ৪৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। রাজশাহী বোর্ডে ৩৯ ও ঢাকা বোর্ডে ২৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি।
এ বছর অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠান ছিল মোট ৯ হাজার ৩৯০টি, গত বছর এই সংখ্যা ছিল ৯ হাজার ৩০২টি।
শতভাগ পাসের সাফল্য অর্জন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সাধারণ বোর্ডে ৬১টি, মাদ্রাসা বোর্ডে ৫২টি ও কারিগরি বোর্ডের ২৬টি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা