
থানচি (বান্দরবান) প্রতিনিধি: খাগড়াছড়ি গুইমারায় সাম্প্রদায়িক হামলার বিচার কর এবং আদিবাসী এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সেটেলার বাঙালি কর্তৃক জুম্মদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও ঘরবাড়ি-দোকানপাট ভাংচুর-অগ্নিসংযোগ প্রতিবাদে বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন– ছাত্র ও যুব সমাজ।
মঙ্গলবার দুপুরে বাসস্টেশন এলাকার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার প্রদক্ষিণ শেষে সাঙ্গু সেতু ত্রি-মূখী সড়ক প্রাঙ্গণে জড়ো হয়। সেখানে থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ আয়োজনে ছাত্রনেতা উথোয়াইওয়াং মারমা সভাপতিত্বে খাগড়াছড়ি গুইমারায় সাম্প্রতিক হামলার ভাঙচুর অগ্নিসংযোগ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশের ছাত্রনেতা অংসিং মারমা সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানের উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মারমা স্টুডেন্ট কাউন্সিলর সাচিংপ্রু মারমা, ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিলর আশাবান ত্রিপুরা, শিক্ষার্থী সাবরিনা ত্রিপুরা ঈশিতা, যুবনেতা রেইংহাই ম্রো, যুবনেতা সিংওয়াইমং মারমা, সচেতন নাগরিক মংসাই মারমা, ছাত্রনেতা মংমে মারমা ও সচেতন নাগরিক নুমংপ্রু মারমা প্রমুখ।











