

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: "ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে" স্লোগানে দিনাজপুরের খানসামায় জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, প্রাণিসম্পদ অফিসার হুমায়ুন কবির, সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, থানার এস.আই ফরহাদ ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধীজন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা