
উত্তম দাস, খুলনা: বেসরকারি সংগঠন ধ্রুব খুলনা, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর যৌথ উদ্যোগে খুলনা শহরে বয়রা দাসপাড়া এলাকায় লুনার চীনা নববর্ষ উদযাপন করা হয়েছে। এই অনুষ্ঠানটি বাংলাদেশের টেকসই ভবিষ্যৎ নির্মাণে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত উদযাপনের অংশ।
"নবায়ন, সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন" প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে নীতিনির্ধারক, পরিবেশবিদ এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রয়োজনীয়তা বিশেষ ভাবে তুলে ধরা হয়, যা খুলনার মতো উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি উদ্ভাবনে বৈশ্বিক নেতা হিসেবে চীনের সঙ্গে অংশীদারিত্বের গুরুত্বও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে চীনা নববর্ষের ঐতিহ্যবাহী উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি সমাধান নিয়ে আলোচনা অন্তর্ভুক্তছিল। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে চীনা সরকারের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার জন্য একটি যৌথ আহ্বান জানানো হয়।
ধ্রুব খুলনার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী অনুষ্ঠানে বলেন, চীনা নববর্ষ নবায়ন ও আশার প্রতীক, যা আমাদের টেকসই ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এই উদযাপন নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং এটি কীভাবে দুর্বল উপকূলীয় সম্প্রদায়কে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর করতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিকা লাভলী, প্রিয়াঙ্কা বৈরাগী প্রগ্রাম অফিসার ধ্রুব খুলনা, সাংবাদিক উত্তম দাস, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা