

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নতুন মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে মন্ত্রীত্ব পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সংবর্ধনার আয়োজন করেছে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি।
আগামী ৩ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা ৬টায় এ সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।
বিবৃতিতে বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারি বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী, টানা চতুর্থবার বিজয়ী সংসদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরীকে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’র উদ্যোগে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উক্ত সংবর্ধনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এর আগে ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা