

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চৌধুরী মোয়াজ্জম আহমদকে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার তাকে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছেন।
এর আগে গেল ২০ আগস্ট গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে প্রত্যাহার করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।
এরপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা