
রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বিগত ১৭ বছর আইয়ামে জাহিলিয়ার যুগে বসবাস করেছি। হত্যা, নির্যাতন, জুলুম কি না করেছে বিগত আওয়ামী লীগ সরকার। দুর্নীতি করে টাকা পাচার করা, ঘুম খুন সহ নিরপরাধ মানুষ গুলোকে মিথ্যা অপরাধী সাজিয়ে ফাঁসি দিয়েছে। জামায়াতে ইসলামী আবার ঘুরে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য জামায়াতে ইসলামী কাজ করে যাবে।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী।
গাজীপুর মহানগর জামায়াতের আমির মুহা. জামাল উদ্দিন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা