
রুহুল আমিন, গাজীপুর: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে চারদিন গাজীপুর মহানগর এলাকার শুটিং স্পট ও রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে মহানগর পুলিশ কমিশনার এ সংক্রান্ত গণ-বিজ্ঞপ্তিত জারি করে।
৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার।
তার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট বন্ধ রাখতে হবে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ প্রশাসন জানায়, নির্বাচনকালীন অনাকাঙ্ক্ষিত সমাগম, বিশৃঙ্খলা ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা