
রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর সদর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনের পর কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সদর উপজেলা জাসাসের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার এলাকায় এ আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি ভবানীপুর বাজার প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ মহাসড়কের পাশে কুমিল্লা মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় সদর উপজেলা জাসাসের আহ্বায়ক মুকুল মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জাসাসের দপ্তর সম্পাদক কামাল হোসেন এবং সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান খলিফা।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সেলিম রানা প্রমুখ।
স্থানীয় নেতারা নবগঠিত কমিটি দেওয়ার জন্য কেন্দ্রীয় জাসাস আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ জেলা জাসাসের আহ্বায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা