
বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গাজী ইসহাক হোসেন তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (৬ অক্টোবর)।
২০১৪ সালের ৬ অক্টোবর ঈদুল আজহার দিন সন্ধ্যায় সংসদ সদস্য থাকা অবস্থায় গাজী ইসহাক হোসেন তালুকদার মারা যান। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরদিন ৭ অক্টোবর রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
গাজী ইসহাক হোসেন তালুকদার ১৯৫০ সালের ১৮ জুন রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সিরাজগঞ্জ-৩ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হবে।
পরিবারের সদস্যরা জানান, গাজী ইসহাক হোসেন তালুকদারের স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ অনুষ্ঠানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খাবার বিতরণ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো কর্মসূচি পালন করা হয়।
তাঁরা বলেন, “মানুষের কল্যাণে কাজ করার যে মানসিকতা নিয়ে তিনি মানুষের পাশে ছিলেন, তাঁর স্মৃতিকে ধরে রাখতে আমরা প্রতিবছর মৃত্যুবার্ষিকীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।”
মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে গাজী ইসহাক হোসেন তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা