
মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম: চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিআরটিএ চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত-১১-এর অভিযান পরিচালিত হয়।
এ সময় বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মনজুর আলম চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ডাবল মুরিং এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
এদিকে হাটহাজারী থানার চৌধুরীহাট এলাকায় পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা অভিযানে নেতৃত্ব দেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা