

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহর থানাধীন বনিক পাড়া ছদু চৌধুরী রোডের কেবি কিন্ডার গার্ডেন স্কুল সংলগ্ন, বিসমিল্লাহ ফুড নামে একটি নিবন্ধনহীন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের পছন্দের খাবার চিপস তৈরি করার অভিযোগ উঠে এসেছে।
চিপস খেতে সুস্বাদু, দেখতেও চমৎকার, অল্প সময়ে খাওয়ার উপযোগী, মেহমান আপ্যায়নে যার জুড়ি নেই। নানা রঙে এবং বিভিন্ন সাইজের এই চিপস তৈরির বড় মোকাম গড়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর এলাকায়।প্রতি রাতের বেলায় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।এসব চিপস স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রাম শহরের পাইকারি বাজার খাতুনগঞ্জ, পাহাড়তলীসহ নগরীর প্রায় সর্বত্র পাঠানো হচ্ছে।এতে করে ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি কোমলমতি শিশুরা তা খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে প্রতি নিয়ত।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, কারখানাটিতে চিপস তৈরি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ধরনের অনুমতি না থাকায় ভ্রাম্যমাণ আদালত বিসমিল্লাহ ফুড নামের প্রতিষ্ঠানটিকে একাধিকবার সিলগালা করেছিলেন।
কয়েকদিনের সরজমিনে ঘুরে দেখা যায়, চিপস কারখানাটির মূল ফটক বন্ধ করে, অস্বাস্থ্যকর পরিবেশে, বিভিন্ন নামে ব্যানামে আকর্ষণীয় মোড়কে শিশুদের পছন্দের খাবার চিপস তৈরি করে বাজারজাত করছে বিসমিল্লাহ ফুড।
এ বিষয়ে ভোক্তা অধিকার চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আমাদের প্রতিবেদককে বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন উপাদান দিয়ে খাদ্যদ্রব্য তৈরির সত্যতা পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের পছন্দের খাবার চিপস তৈরি করার অভিযোগ পাওয়া গেলে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা