

যায়যায়কাল ডেস্ক : প্রয়াত হলেন ভারতের প্রখ্যাত শিল্পপতি রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সম্প্রতি জানা গিয়েছিল, রতন টাটা অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সেই দাবি উড়িয়ে দেন শিল্পপতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, নিয়মমাফিক চেকআপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই নিয়ে উদ্বেগের কিছু নেই।
বিবৃতিতে জানানো হয়, ‘সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা রটেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এ সব খবরই ভুয়া। বিগত কয়েক দিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্য হাসপাতালে যেতে হচ্ছে। চিন্তার কোনও কারণ নেই। আমি সুস্থ আছি। জনগণ এবং সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, ভুয়া খবর ছড়াবেন না।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা