

আবুল হাশেম, রাজশাহী : রাজশাহীতে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেডে কর্মরত ৪ জন কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের নানা হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড থেকে চাকরি ছেড়ে দেওয়া ভুক্তভোগীরা হলেন, মহানগরীর চন্দ্রীমা থানার নিউ কলোনীর মৃত মুন্টু লায়েকের ছেলে শাহরিয়ার হোসেন সুজন, গোদাগাড়ী থানার রাজাবাড়ি এলাকার খায়রুল ইসলামের ছেলে খালেদ হাসান, মোহনপুর থানার গোছা এলাকার রকিব মন্ডলের ছেলে ইমতিয়াজ আহসান, নওগাঁ জেলার পত্নীতলা থানার মহেষপুর গ্রামের আলহাজ উদ্দিন মোল্লার ছেলে মাসুদ রানা।
সোমবার ১২ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে শাহরিয়ার হোসেন সুজন বলেন, আমরা ৪ জন গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লি: এ সম্পূর্ণ অস্থায়ী মজুরি ভিত্তিতে কাজ করছিলাম। আমাদের এ প্রতিষ্ঠানের কোনো আবেদন ও যোগদানপত্র নাই। এছাড়া অত্র প্রতিষ্ঠানে নির্বাহীর বিভিন্ন কর্মকাণ্ড প্রতিষ্ঠান পরিপন্থি হওয়ায় বিভিন্ন কাস্টমার এমনকি সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলে বিভিন্ন প্রকার অপপ্রচার ছড়াতে থাকে।
তিনি আরও বলেন, আমরা সমাজে অতি নগন্য ও সহজ সরল জীবন-যাপন করা সাধারণ মানুষ। প্রতিষ্ঠানের বিভিন্ন অপপ্রচারের বিষয়গুলো আমাদের জন্য মানহানিকর, ভবিষ্যত ঝুঁকি, এমনকি পরবর্তীতে অন্য কোন পরিসরে কাজ করার সুনাম অক্ষুন্ন রাখা কঠিন হতে পারে বিবেচনায় নিয়ে আমরা স্বজ্ঞানে, পারিবারিক পরামর্শে এবং অত্র অঞ্চলের সমব্যবসায়ীদের পরামর্শে উপরোল্লেখিত সকলেই আলোচনা করে স্থীর করি প্রতিষ্ঠানে আর কাজ করবো না। কারণ প্রতিষ্ঠানের কর্ণধার বেশ কিছুদিন যাবত আমাদের সাথে কোন প্রকার প্রাতিষ্ঠানিক বিষয় যোগাযোগ/পরামর্শ না করে তার পরামর্শে প্রতিষ্ঠান চালাচ্ছেন। এর জন্য আমরা কতিপয় কর্মী প্রাতিষ্ঠানিক দায়িত্বে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠান নিকট বিভিন্নভাবে অপমানিত ও লাঞ্ছিত হই। সার্বিক দিক বিবেচনায় এবং আমাদের ভবিষ্যতের কথা মাথায় নিয়ে উপরোল্লিখিত ব্যক্তিদের সাথে আলোচনা করে একটি সিদ্ধান্তে স্থীর হয়ে নিজেদের এই কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেরাই একটি রিয়েল এস্টেট কোম্পানি করবো এবং এর বাস্তবায়নের জন্য মনে মনে পরিকল্পনাও করি। যেহেতু গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং আমরা নিজেদের এখানে কোনোভাবেই নিরাপদ মনে করতে না পারায় চাকরি ছাড়ি। চাকরি ছাড়ার বিষয়ে আমরা প্রতিষ্ঠানের কর্ণধারকে ৩ মাস আগেই অবহিত করি। তিনিও মৌন সম্মতি প্রকাশ করেন। সে অনুযায়ী আমরা গ্রীন প্লাজা থেকে চাকরি ছেড়ে দেই।
শাহরিয়ার হোসেন সুজন বলেন, নিজেদের জীবনের তাগিতে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা নিজেরাই “আল-আফসা” কোম্পানী লি: নামে রিয়েল এস্টেট কোম্পানী চালুও করি। যা রাজশাহী গ্রেটার রোড কদম তলা, জিপিও, রাজশাহীতে অবস্থিত। বর্তমানে আমরা অফিস রেলভিশনের কাজ করছি এবং অতিসত্তর একটি ভূমি মালিকের সাথে চুক্তি করতে যাচ্ছি। কিন্তু দু:খের বিষয় আমাদের পুরাতন কোম্পানীর মালিক (গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লি:) আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করে আমাদের চলমান কাজের ক্ষতি সাধনের জন্য গত ২৬/০৬/২০২৪ইং তারিখে বোয়ালিয়া মডেল থানায় (২) খালিদ হাসান এর নামে একটি এজাহার করে এবং কোন প্রকার তদন্ত ছাড়ায় ২৭/০৬/২০২৪ ইং তারিখে (২) খালিদ হাসান কে ধারা ৪০৮, ৪২০,৪৬৮ মামলা দিয়ে থানায় আটক করে।
উল্লেখ্য যে, পূর্বতন কোম্পানীতে থাকাকালীন (২) খালিদ হাসান এজিএম হিসেবে দায়িত্ব পালনকালে কাস্টমার ডিলিংস এবং আর্থিক লেনদেনসহ চুক্তিপত্রের দায়িত্ব পালন করতেন। এ বিষয়টি প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে সরাসরি সমন্বয় করতেন যেখানে আমাদের অন্যান্য কর্মচারীদের কোনো প্রকার ইনভলমেন্ট ছিল না। আরো উল্লেখ্য যে, (২) খালিদ হাসান কে আল-আফসা কোম্পানী লি: এ চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে নিয়োগ দানের জন্য আলোচনা চলমান হওয়ায় গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লি: এর কর্ণধার আমাদের সম্মান ক্ষুন্ন করতে অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা অতি সংকিত এবং অপমান বোধ করছি। যেহেতু আমরা পুরাতন প্রতিষ্ঠানে কোন প্রকার বৈধ কাগজ পত্র নিয়ে স্থায়ী কর্মী হিসেবে যোগদান করিনি এবং সেখানে আমাদের চাকরির কোন নিশ্চয়তাও নাই। তাই কেন এবং কিভাবে সেখানে আমাদের ভবিষ্যত নিরাপদ মনে করতে পারি এমন প্রশ্ন আপনাদের কাছে রইলো।
শাহরিয়ার হোসেন সুজন বলেন, চাকরি ছাড়ার পরে ২৩ জুন গ্রীন প্লাজা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে তার ( ব্যবস্থাপনা পরিচালক) সাথে আলোচনা হয় এবং সে আমাকে অনুরোধ করে আমি যেন আরো ৩ মাস তার অফিসে থাকি বলে আমাকে ২৭ জুন পর্যন্ত সময় দেয়। কিন্তু তাকে ২৭/০৬/২০২৪ তারিখে আমার সিদ্ধান্ত জানানোর জন্য মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আমার ফোন রিসিভ করেন নাই। বর্তমানে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লি: এর কর্ণধার বিভিন্ন কলা কৌশলে আমাদের বিব্রত করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন। তাই আমাদের ভবিষ্যত সার্বিক দিক সাফল্য নিয়ে এবং আমাদের নতুন কার্যক্রমে কোন প্রকার বাধা বিপত্তি না হয় তার সার্বিক প্রত্যাশা কামনা করে বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনার অবহিত ও অবগত করলাম বলে লিখিত অভিযোগে তারা বলেন।
অপর বক্তব্যে তারা আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল৷ কিন্তু থানা পুলিশ কোনো তদন্ত ছাড়াই এমন একটি মিথ্যা মামলা নিলেন তা আমাদের বোধগম্য নয়। আমরা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাঁরা যেনো বিষয়টি গোপনে তদন্ত করেন। কারণ আমাদের কাছে এটি প্রভাবিত হয়ে মামলা দেওয়ার বিষয়টি পরিলক্ষিত হয়েছে। এমনকি এখানে বড় ধরনের লেনদেনও হয়েছে বলে মনে করছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা