
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): জেলার চাটখিল উপজেলায় মাটি কাটার ট্রাক চলায় বাঁধা দেওয়ার জেরে পাঁচগাঁও সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র হাসনাতকে অপহরণ করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। স্থানীয় ছাত্রদল নেতা ফখরুল ইসলাম প্রান্তর নেতৃত্বে এই পহরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন অপহৃতের বাবা।
হাসনাতের বাবা ইসমাইল হোসেন বলেন, গত বুধবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে ফখরুল ইসলাম প্রান্ত, হৃদয়, ফাহাদসহ কয়েকজন তার ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে চাটখিল থানায় অভিযোগ করলে পুলিশ উপজেলার কুলশ্রী গ্রাম থেকে হাসনাতকে উদ্ধার করে।
তিনি আরো বলেন, এলাকায় অবৈধভাবে মাটির উপরিভাগ কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় গ্রামীণ রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ায় তার ছেলেসহ এলাকাবাসী বাঁধা দেয়। এ ঘটনার জের ধরে তার ছেলেকে অপহরণ করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ অপহৃত ছাত্র হাসনাতকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তার অভিভাবক মামলা করলে অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা