

আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: শীতার্তদের মাঝে কম্বল জড়িয়ে দিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
রোববার (৮ জানুয়ারি) মধ্য রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
চাটখিল পৌরশহরের বিভিন্ন এলাকায় ও ঢাকা- রামগঞ্জ সড়কের হালিমা দীঘিরপাড়, কাচারী বাজার এসব শীতবস্ত্র সুবিধা বঞ্চিত অসহায় ব্যক্তিদের দেওয়া হয়। এসময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, প্রচন্ড শীতে সারাদেশের মানুষ যখন কাঁপছে তখন চাটখিল উপজেলাবাসীও শীতে কষ্ট পাচ্ছে তাই তিনি দিনের বেলায় প্রশাসনিক কাজ শেষ করে রাতে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে এসেছেন। পৌরবাসীর পাশাপাশি ইতোমধ্যে পুরো উপজেলায় শীতার্তদের মাঝে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে তিনি দৈনিক যায়যায় কাল পত্রিকা কে জানান।
শীতবস্ত্র পেয়ে শীতার্তরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এইসময় উপজেলা নির্বাহী অফিসার কে জড়িয়ে ধরে আনন্দে কাঁদতেও দেখা গেছে অনেককে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা