

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালী চাটখিল পৌর শহরে দীর্ঘ দিনের যানজট নিরসন, ফুটপাত দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত এক সভা বুধবার সকালে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। নবাগত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপি আহ্বায়ক দেওয়ান শামছুল আরিফিন শামিম, সাবেক চাটখিল পৌর বাজার বণিক সমিতির সভাপতি খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা দীর্ঘদিনের যানজট নিরসন, ফুটপাত দখল মুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌর প্রশাসক ও উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বাজারের সকল ধরনের চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এছাড়া সভায় বক্তারা যানজট নিরসনের জন্য জননী বাসস্ট্যান্ড পৌর বাজারের বাহিরে নেওয়ার জন্য পরামর্শ দেন। সভায় পৌর কাউন্সিলদের দায়িত্বে থাকা ছয়জন প্রশাসনিক কর্মকর্তা, পেশাজীবী, সাংবাদিক, যানবাহন মালিক সমিতি ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা