

আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রোজবাড প্রি-ক্যাডেট স্কুল। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার দুপুরে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতশিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে। এউপলক্ষ্যে রোজবাড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ উল্যাহের সভাপতিত্বে এক আলোচনা সভা বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএমএ সভাপতি ও প্রাইভেট হাসপাতাল, ডায়াগনষ্টিক অর্নাস এসোসিয়েশান নোয়াখালীর সভাপতি ডাঃ এম.এ নোমান। বিশেষ অতিথি ছিলেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম ও চাটখিল সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান লিটন। সভা পরিচালনা করেন রোজবাড প্রি-ক্যাডট স্কুল ও দারুল ফালাহ্ নুরানী দাখিল মাদ্রাসার ব্যবস্থপনা পরিচালক মাওলানা রহমত উল্যা।
সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা সাখায়েত উল্যাহ, মাওলানা শামছুল আলম প্রমুখ সভা শেষে কৃতশিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা