

আলমগীর হোসেন হিরু, চাটখিল ও সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া চাটখিলে যোগদানের পর থেকে উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততা দেখে প্রশাসন - স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যা চাটখিল উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া'র সভাপতিত্বে উপজেলা প্রশাসন - স্বেচ্ছাসেবী সংগঠনের এক যৌথ পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। এইসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বীরত্ব গাঁথা প্রকল্প বাস্তবায়নের উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক দায়বদ্ধতা থেকে নাগরিকের কল্যাণে রাষ্ট্র, সমাজের কল্যাণে যেকোনো কর্মকাণ্ডে প্রশাসন কে সহযোগীতা করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা