

যায়যায়কাল প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. আরিফুল ইসলামের পিতা মো. আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় ড. হাছান মাহমুদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার ভোরে পাবনার চাটমোহর থানার ভেংড়ী গ্রামের নিজ বাসভবনে আবদুল কাদের ইন্তেকাল করেন (ইন্না. . . রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন। তার একমাত্র পুত্র মো. আরিফুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক ও তেজগাঁও কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি।
যায়যায়কাল/১৬জুলাই২০২২/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা