

এস রহমান সজীব, জয়পুরহাট : জয়পুরহাটে বাসের ধাক্কায় হাবিবুর রহমান(৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জয়পুরহাট সদর উপজেলার বামনপুর এলাকার পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির। নিহত পথচারী হাবিবুর রহমান বামনপুর চারমাথা গ্রামের মৃত মঞ্চের আলীর ছেলে।
ওসি হুমায়ূন কবির জানান, হাবিবুর রহমান সকালে বাড়ি থেকে পায়ে হেঁটে বামনপুর চারমাথায় চা খেতে যাচ্ছিলেন। পথে বামনপুর চারমাথা এলাকায় দিনাজপুরগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা