

ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) : বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ, বংলার পাট, বিশ্বমাত -এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতাধীন পাট চাষি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ৭৫ জন পাটচাষিদের মাঝে দিনব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জি আর সরোয়ার, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার আহসান হাবীব, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রীতম কুমার সরকার, অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষকগণ আধুনিক পদ্ধতিতে পাট চাষ, পাটবীজ উৎপাদন, পাট পচন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা