
কবির হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের দপ্তরি কাজী সুমনকে আটক করেছে পুলিশ।
সুমন (৪২) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর গ্রামের কাজী নাসিরের ছেলে। সে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বিকেলে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হওয়ার পর চতুর্থ শ্রেণির দুইজন শিক্ষার্থী দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়ে। প্রাইভেটের একপর্যায়ে এক শিক্ষার্থীকে চশমা নিয়ে আসার কথা বলেন দপ্তরি। শিক্ষার্থী চশমা নিতে গেলে সেই সুযোগে আরেক শিক্ষার্থীর শ্লীলতাহানি করেন। পরে চশমা নিতে যাওয়া শিক্ষার্থী ফিরে এসে দেখতে পাওয়ায় ছেড়ে দেন তিনি। পরে ওই শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি জানায়। পরে শিক্ষার্থীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানায়।
শিক্ষার্থীর চাচা জানান, এর আগেও এই দপ্তরি এমনটা করেছে। ভয়ে বাড়িতে বলে নাই। বাড়ির পাশাপাশি হওয়াতে দপ্তরির কাছে প্রাইভেট পড়ানো হয়। ওর বুকে জখম দেখতে পাওয়ার পর তার মাকে সব বলে দেয়। অন্য মেয়েটি যদি না থাকতো, তাহলে বড় ধরনের অঘটন হতো।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, প্রথমে শিক্ষার্থীর পরিবার সেনাবাহিনীকে জানায়। পরে যৌথ বাহিনীর অভিযানে দপ্তরি কাজী সুমনকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা