
খাইরুল হাসান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ভারী বর্ষণের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রাম কয়েকদিন ধরে ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এতে গ্রামের শত শত মানুষ ও স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। মালামাল পরিবহনেও দেখা দিয়েছে মারাত্মক ভোগান্তি।
স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল ও মো. তানিম উপস্থিত থেকে ব্যক্তিগত দায়িত্বে কাজের তদারকি করছেন। অটোরিকশাচালকরা স্বেচ্ছায় সহযোগিতা করছেন।
কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী জানিয়েছেন, মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং আজকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা