
মো. মিজানুর রহমান, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিজিটাল প্রচারণার গাড়ি বগুড়ায় পৌঁছেছে।
বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দাঁড়িপাল্লার এই ডিজিটাল প্রচারণা সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে।
বগুড়া-৬ সদর আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল প্রচারণার গাড়িতে উঠে শহর ঘুরে দেখেন। এ সময় গাড়িটি ঘিরে ধরে বিপুল সংখ্যক মানুষ, ওঠে স্লোগান। প্রার্থী আবিদুর রহমান সোহেল হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দেন।
জনসমাবেশে তিনি বলেন, সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে পরিবর্তনের বার্তা ছড়িয়ে পড়েছে, তার প্রতিফলন দেখা যাচ্ছে বগুড়াতেও। দীর্ঘদিন ধরে মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। শহর থেকে গ্রাম—সবখানে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট বলে দাবি করেন তিনি এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়া শহরে প্রচারণা শেষে ডিজিটাল প্রচারণার গাড়িটি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে যাত্রা করে।
শেষ পর্যন্ত বগুড়ার রাজনীতিতে এই ডিজিটাল প্রচারণা নতুন মাত্রা যোগ করেছে—এমনটাই বলছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা