
খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর–রংপুর মহাসড়কের নতুন ভুষিবন্দর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
এতে ঘটনাস্থলেই কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আহত হয়েছেন।
বুধবার দুপুরে দিনাজপুর থেকে ছেড়ে আসা “রংপুর মেইল” নামের যাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়রা জানান, গাড়িটি হঠাৎ সড়কের পাশে উল্টে গেলে যাত্রীরা চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষজন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা