

মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম: ফেনীতে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী মো.লিটন ওরফে লিটন ডাকাতকে দীর্ঘ ১৫ বছর পর গ্রেফতার করেছে সোনাগাজী থানা পুলিশ ।
২৫শে জানুয়ারি আনুমানিক রাত ১০:০০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাগাজী থানা পুলিশের অভিযানে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগন্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মৃত ন সিদ্দিকুর রহমানের ছেলে মো.লিটন প্রকাশ লিটন ডাকাতকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,দীর্ঘ ১৫ বছর পর, জি আর ৮৭/০৬ সোনাগাজী থানার মামলা নং ০৭।২০০৬ সালের মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা মূলে, লিটনকে গ্রেফতারে, এ এস আই তাপসের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টিমের সাহসীকতায় অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতার হওয়া আসামি লিটনের বিরুদ্ধে ফেনী জেলার সোনাগাজীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা করেছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, লিটন ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করতেন। সে এলাকায় অপরাধ করার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে যেতেন। আবার কিছুদিন পর এলাকায় ফিরে এসে একই ধরনের অপরাধ সংঘটিত করতেন। লিটন ডাকাত গ্যাংদের অত্যাচারে এলাকাবাসী সব সময় আতঙ্কের মধ্যে থাকে। তার গ্রেফতারের এলাকাবাসীর স্বস্তির নিঃশ্বাস ফেলে মিষ্টি বিতরণ করছে।
জানা যায়, গত ৩ই জানুয়ারি প্রকাশ্য দিবালোকে একরামুল হক বাহারের নেতৃত্বে, লিটন ডাকাতসহ তাদের সিন্ডিকেটের সন্ত্রাসী গ্রুপ, দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নুরুল হাসান জাহেদ গ্যাংদের জায়গা থেকে চারটি বড় কড়ই গাছ কেটে দিয়ে যায়। যাহার বর্তমান বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এছাড়াও বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের গাছ, একরামুল হক বাহার গ্যাংদের লোকেরা, জোর করে কেটে অন্যত্র নিয়ে যায়। সন্ত্রাস একরামুল হক বাহারের সহযোগীরা প্রকৃত জায়গার মালিক নুরুল হাসান জাহেদ গ্যাংদের প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নুরুল হাসান জাহেদ বাদী হয়ে, চারজনকে আসামি করে, ফেনীর সোনাগাজী থানায় ০৫/০১/২০২৩ইং তারিখে গাছ লুটের একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৪ । বাদী নুরুল হাসান জাহেদ অভিযোগ করেন, লিটন ডাকাতসহ সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে মানবতার জীবনযাপন করছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা