

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: দৈনিক দেশকন্ঠস্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আনিছুর রহমান (৫৩) বুধবার রাত ১২টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের নিউটাউন জামে মসজিদে প্রথম যানাজা এবং সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অনন্তপুর দরগাবাড়ীতে দ্বীতিয় যানাজা শেষে পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান লিটন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সাধারন সম্পাদক সোবায়েল আহমেদ খান গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা