

ভবদিশ চন্দ্র, (নীলফামারী) জলঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। রাজশাহী ও গাজীপুরে দুটি মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। ‘জেলা ও উপজেলায় ৫৬৪টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে মডেল মসজিদগুলো উদ্বোধন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, উদ্বোধনের তালিকায় রয়েছে-ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা, গাজীপুরের কাপাসিয়া, গোপালগঞ্জের সদর উপজেলা, কিশোরগঞ্জের সদর ও কটিয়াদী, মানিকগঞ্জের ঘিওর ও সাটুরিয়া, নরসিংদীর সদর ও মনোহরদি, রাজবাড়ীর গোয়ালন্দ, শরীয়তপুর সদর ও ভেদরগঞ্জ, বগুড়ার ধুনট ও নন্দীগ্রাম, নওগাঁর নিয়ামতপুর, নাটোরের বড়াইগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা, পাবনার ভাঙ্গুরা ও সুজানগর, সিরাজগঞ্জের কাজীপুর, রাজশাহী সিটি করপোরেশন, রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা, শেরপুরের সদর উপজেলা, পিরোজপুরে সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার সদর ও কসবা, খাগড়াছড়ির সদর উপজেলা ও মানিকছড়ি, কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রাম, খুলনার রূপসা, কুষ্টিয়ার খোকশা ও ভেড়ামারা, মেহেরপুর সদর ও গাংনী, সাতক্ষীরার দেবহাটা, সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জের সদর ও জগন্নাথপুর, হবিগঞ্জের চুনারুঘাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এর আগে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপের ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘এ’ ক্যাটাগরিতে ৬৪টি জেলা ও সিটি করপোরেশন এলাকায় লিফট সুবিধা এবং ২ হাজার ৩৬০.০৯ বর্গমিটারের ফ্লোর স্পেসসহ প্রায় ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে প্রতিটি ১৬৮০.১৪ বর্গমিটার ফ্লোর স্পেসে ৪৭৫টি মসজিদ তৈরি করা হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে ‘সি’ ক্যাটাগরির অধীনে ১৬টি মসজিদের প্রতিটি ২০৫২.১২ বর্গমিটার মেঝের স্পেস থাকবে।
জানা গেছে, মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে।
এছাড়া থাকছে হজ গমনে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলন কক্ষ। কার্যক্রম এবং ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা