

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ রায়হান (৮) ও আফি (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদীর বাঙ্গিবেচা ঘাট নামক এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ রায়হান দিনাজপুর শহরের রামনগর বাঙ্গিবেচাঘাট এলাকার আব্দুস সালামের ছেলে ও আফি একই এলাকার আকবর আলীর মেয়ে। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাই-বোন।
জানা গেছে, মঙ্গলবার দুপুর দুইটার দিকে দুই শিশু কয়েকজন বন্ধুকে নিয়ে পূনর্ভবা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্য বন্ধুরা তীরে উঠতে পারলেও রায়হান ও আফি নদীর পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুকে নদী থেকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা