

কৌশিক চৌধুরী, হিলি : দিনাজপুরের হিলিতে মাদ্রাসার তিন শিক্ষার্থী একসঙ্গে নদীতে গোসল করতে গেলে একজন পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একদিন পরে লাশ পওয়া যায় । ওই শিক্ষার্থী হলেন সাকিব ইসলাম (১৭)। সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণ কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
শুক্রবার বেলা ১২টার দিকে তিন বন্ধু একসঙ্গে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীতে গোসল করতে নামে। হঠাৎ অপর ২ জন সাকিব ইসলাম নামে ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এলাকার একজনকে জানান।
ওই ব্যাক্তি পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত এসে ছেলেটিকে খোঁজ শুরু করেন। এক পর্যায়ে তারা রজশাহী ডুবুরি দলের সহযোগিতা চান। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে নদীতে নেমে উদ্ধার কাজ শুরু করে। এক পর্যায় আজ শনিবার বিকেলে ৪ টায় নদীর এক অংশে লাশটি ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও ডুবুরি দল নদী থেকে লাশটি উদ্ধার করে।
পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল ইসলাম বলেন, আটাপাড়া ছোট যমুনা নদীতে শনিবার একজনের নিখোঁজ খবর পেলে আমরা ঘটানস্থলে উদ্ধার অভিযান শুরু করি পরে রাজশাহী থেকে ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগীতায় লাশটি উদ্ধার করা হয়
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা