

নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রায় ১৩০০ বন্দির মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) গৃহায়ন ও গণপূর্ত র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি পক্ষ থেকে এসব খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে ছিল পোলাও, গরুর মাংস, মুরগির ফ্রাই ও মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, সালাদ ও তরমুজ।
এসময় জেল সুপার শহিদুল ইসলাম, কারা পরিদর্শক এম সাইদুজ্জামান আরিফ, অধ্যক্ষ সোপানুল ইসলামসহ কারাগারে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে শহিদুল ইসলাম জানান, বাংলা নববর্ষ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পক্ষ থেকে কারাগারের বন্দিদের মাঝে উন্নত খাবার পরিবেশন করেছেন। এরমধ্যে পুরুষ ছাড়াও নারী-শিশু ছিল।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা