
খাইরুল হাসান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের অনুপ্রেরণায় নবীনগর থানা এলাকায় মাদকের ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে কৃষ্ণনগর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নবীনগর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব পিয়াস বসাক।
এ সময় নবীনগর থানার অফিসার ইনচার্জ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র্যালি ও পথসভায় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী র্যালি ও পথসভা সফল ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা