

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইকরাম (১১) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৫ আগস্ট শুক্রবার দুপুরে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়ন-এর গোয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. ইকরাম গোয়ালী গ্রামের আলেব খাঁর ছেলে। তবে পরিবারের অভিযোগ, তাকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, ইকরাম প্রতিদিন দুপুর বেলা গরুর জন্য ঘাস কাটতে যায়। প্রতিদিনের মত শুক্রবার দুপুরে সে ঘাস কাটতে বের হয় ঘর থেকে। দীর্ঘ সময় সে বাড়িতে না যাওয়ায় তার মা খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মা বাড়ির পাশে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইকরাম কে দেখতে পাই। পরে স্থানীয় লোকদের খবর দিলে তারা প্রশাসন কে খবর দেয়। প্রশাসন ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ইকরাম এর চাচা বলেন, ইকরাম এর ঘটনাটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারণ গলায় ফাঁস লাগানো অবস্থায় ইকরামের দুই পা মাটিতে লাগানো ছিল। আমরা সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শেখ কামাল জানান,খবর পেয়ে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইকরামের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা