

মমিনুল হক রুবেল, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পানিতে ডুবে মোঃ সাইমন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাইমন উপজেলা ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের চৌধুরী বাড়ীর সেন্টু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়,সেন্টু চৌধুরী জিনদপুর ইউনিয়ন পরিষদের সামনে শুভা মাস্টারের বাড়ীতে ভাড়া থাকতেন।২২ জানুয়ারি রবিবার বিকেলে বাড়ির বাইরে খেলতে যায় সাইমন।বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা।এর পর বিভিন্ন যায়গায় মাইকিং করে ও কোন খোঁজ পাইনি তারা।নিখোঁজের এক দিন পর আজ সোমবার সকালে স্থানীয়রা পাশের একটি পুকুরে সাইমনের জুতা বাসতে দেখে খোঁজখোজি করে তার মর দেহ উদ্ধার করেন।শিশু সাইমনের মৃত্যু তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাইমনের মা কান্নাজড়িত কন্ঠে বলেন,আমাদের পরিবারের এক মাত্র ছেলে সাইমন।বিয়ের ১৪ বছর পর আমাদের ঘর আলোকিত করে সাইমন এসেছিলো,আজ আবার আমার ঘর অন্ধকার করে চিরতরে বিদায় নিল।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা