

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গ্রাম হবে শহর এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ঐতিহ্যবাহী নাটঘর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ১০মার্চ রোজ শক্রবার বিকালে কুড়িঘর বাজারে অনুষ্ঠিত হয়েছে।
এসময় অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আবুল কাশেম এর সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দিন এর সঞ্চালণায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জান মনির,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, কাজী ইয়াবের হাসান জামিল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, শ্রম বিষয়ক সম্পাদক কবির আহমেদ,উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নিয়াজুল হক কাজল, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী ফেরদৌস,সাবেক কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি আরিফুল ইসলাম টিপু, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম,কাইতলা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদ,যুগ্ম আহবায়ক নাসিরুল্লাহ,যুগ্ন আহবায়ক কবি মোবারক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে শক্রবার সকালে অত্র ইউনিয়নের কয়েকটি নতুন রাস্তার ভিত্তিপ্রস্তুর স্থাপন উদ্বোধন করেন প্রধান অতিথি।
অনুষ্ঠান টি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা