

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং গ্রামে প্রতিপক্ষের লোকজন দ্বারা মুক্তিযোদ্ধার বাড়িঘর সহ এগারোটি বাড়িঘর কুপিয়ে মালামাল লুট করার অভিযোগ উঠেছে।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার)আদালত ও ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল হামিক আদালতে দুটি আলাদা আলাদা মামলা দায়ের করেন আবদুল হাকিম ও মতিউর রহমান নামের দুই ভুক্তভোগী। এতে আব্দুল হাকিম বাদী হয়ে রমজান মিয়া সহ আরো ৩৫ জনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেন।
অন্য মামলায় মতিউর রহমান বাদী হয়ে রমজান মিয়া সহ আরো ৯জনের বিরুদ্ধে মামলায় একাধিক অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দড়ি লাপাং গ্রামে দুই গ্রুপের মধ্যে মতানৈক্য দেখা দেয়,তারা উভয়পক্ষের লোকজন বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের অনুসারী বলে জানা যায়। পূর্ব বিরোধের জের ধরে গত ২৮ অক্টোবর বর্তমান ইউপি চেয়ারম্যান নুর আজম এর অনুসারীদের উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালায় সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়ার অনুসারীরা।
তাদের হামলায় বীরমুক্তিযোদ্ধা গানু মিয়ার বাড়িঘর সহ প্রায় ৯/১০টি ঘর বাড়ি দোকান কুপিয়ে লন্ডভন্ড হয়ে গেছে, বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই সকল পরিবারের বর্তমানে বাড়িতে থাকা নারী সদস্যরা। তারা ভীত হয়ে কয়েকটি পরিবার একটি সেমিপাড়া ঘরে যার যার বাড়িঘর ভাঙচুর অবস্থায় ফেলে একসাথে বসবাস করছেন চরম আতঙ্ক আর উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে।
তবে এই বিষয়ে বিবাদী রমজান মিয়ার সঙ্গে মুঠোফোনে কথা বলে জানায়,ওরা প্রথমে আমাদের পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে,সেই কারণে আমাদের লোকও তাদের বাড়িতে ভাংচুর করে হামলা চালায়।
ওই এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, নবীনগরের যেসকল ইউনিয়নে দাঙ্গা হাঙ্গামা সহ অশান্তি বিরাজ করছে সেগুলো আমাদের এমপি মহোদয় আন্তরিকভাবে সমাধান করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আমাদের নজরে বিষয়টি আসার পর আমরা দুই পক্ষের সাথে কথা বলছি,আশা করছি দুই পক্ষ আমাদের সহযোগিতা করবেন, খুব তাড়াতাড়ি আমরা নবীনগর পশ্চিম ইউনিয়নের বিবাদমান পরিস্থিতি স্বাভাবিক করে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবো।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুব আলম বলেন, ওখানকার পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা