
খাইরুল হাসান, নবীনগর: নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সম্প্রতি অবসরপ্রাপ্ত সাতজন শিক্ষক ও কর্মকর্তাদের সম্মাননায় এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করেছে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠানটি বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফুল ইসলাম, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, প্রধান শিক্ষক কাওছার বেগম এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। প্রধান শিক্ষক মো. আবু মোছা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক এই কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা