
নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার জন্মনিবন্ধন শাখার কর্তা বাবু জয়ন্ত কপালীকে সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ৪১ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত অফিসে পাওয়া যায়নি।
জানা যায়, সকাল ৯টা থেকে সর্বশেষ ১০টা ৪১ মিনিট পর্যন্ত তিনি অফিসে উপস্থিত হননি। এ সময় তার সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে অফিসে উপস্থিত ছিলেন তার সহকারী নাজমা বেগম, শামসুন্নাহার, শুভ পাল ও তার স্ত্রী। তবে মূল সার্ভারের পাসওয়ার্ড জয়ন্ত কপালীর কাছে থাকায় তারা কেউই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারছেন না।
ফলে জন্মনিবন্ধন সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ সেবা গ্রহীতারা পড়েছেন চরম বিড়ম্বনায়।
অন্যদিকে, এ পরিস্থিতি নিয়ে কেউ কেউ মন্তব্য করছেন—দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তোবা ইতিমধ্যে অফিসের অর্ধেক ফাইল স্বাক্ষর করে ফেলেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা